Tuesday, 27 November 2012

mhmm...

মানুষের চরিত্র এমন কেন? যদি কারো দরকার পরে তখন অন্যের পায়ে  পড়তেও দ্বীধা  বোধ করে না, কিন্তু যখন প্রয়োজন শেষ হয়ে যায় সেই মানুষটাকেই পায়ের তলায় পিপড়া এর মত কুচলে ফেলতে এক মিনিট ও ভেবে দেখে না। হায়রে মানুষ, রঙিন ফানুস! কখনো কে তারা ভেবে দেখে না যে আজ তারা যেটা অন্যের সাথে করছে, তা এক দিন হয়ত তার জীবনেও ঘটবে? ঘোর বিপদ এ পাবে না কারো সাহায্য?
আজ আমি অবাক, সবার চরিত্র একদম এক। যাদের ভেবেছিলাম যে না, তারা কখনো আমার মনে কষ্ট দেবে না, বন্ধুত্ব এর অটুট বন্ধন এ আমরা আছি, তাদের থেকেই আজ সব চেয়ে বেশি কষ্ট পাচ্ছি। আজ আমার বড় একা লাগছে, ঐযে বলে না, অনেক সময় নাকি অনেক মানুষ এর মাঝেও নিজেকে অনেক একা লাগে, আজ আমার একদম এগজাক্ট ওরকম লাগছে। কেন করি আমরা এত ট্রাস্ট? এই দুনিয়া ই তো চলছেই এরকম করে! আমরা সবাই ছুটছি, কিন্তু এর মাঝে যে মূল্যবান কত কিছু ছুটে যাচ্ছে তা আর দেখছি না।
আজ আমি যা লিখছি, হয়ত কেউ পড়বে না, কেউ জানবে না আমার কথা, কিন্তু কেন যেন মনে হলো যে মনের কথা গুলো হয়ত লিখে ফেললে, চাপা কষ্টটা একটু হলেও কমবে।

No comments:

Post a Comment